ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

রাজধানীতে অভিযান চালিয়ে গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে র‍্যাব

পৃথক অভিযান চালিয়ে রাজধানীর হাজারীবাগ ও রায়েরবাগ এলাকায় দুটি কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-২)। সোমবার (২১ জুন) র‍্যাব-২ এর অপারেশন অফিসার এএসপি মো. ফজলুল হক গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, রবিবার (২০ জুন) রাতে র‍্যাবের পৃথক দুটি অভিযানে রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে একটি কিশোর গ্যাংয়ের আট সদস্য এবং রায়েরবাগ এলাকা থেকে আরেক কিশোর গ্যাংয়ের আট সদস্যকে আটক করা হয়েছে।


এ বিষয়ে সোমবার দুপুরে মোহাম্মদপুরের বসিলায় অবস্থিত র‍্যাব-২ এর সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও নিশ্চিত করেছেন তিনি।

ads
ads
ads

Our Facebook Page

↑